প্রেম নিয়ে কবি সাহিত্যিকদের উক্তি

১. তুমি তো ডাকলে না রাখলে না এই হাতে হাত

পাছে যদি সেই ভালো লাগে, ভালোবেসে ফেলো দৈবাৎ।-মোফাজ্জল করিম

২. ভালোবাসা চায় তুমি তার পাপের অংশীদার হবে।-আতাউর রহমান

৩. ভালোবাসা মানেই

বিদ্যুতের মতো নিজেকে আনন্দের একটি ধাবমান

তীক্ষ্ণ অগ্নিবলয়ে রুপান্তরিত করা।- ফজল শাহাবুদ্দীন

৪. অসমান মিত্রতা বড় খারাপ। ছোট বড় প্রেম একেবারেই আপত্তিজনক।- ডা. লুৎফুর রহমান

৫. প্রেম মানবজীবনে এক রহস্যময় শক্তি, যা একাধারে পার্থিব অথচ অলৌকিক।-আলাউদ্দিন আল আজাদ

৬. আসল কথা, যথার্থ প্রেম স্বনির্ভর হয়, অন্যনির্ভর হয় না।- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৭. প্রেম ফুরালেই জেনো ঘর ছেঢ়ে হবো পরবাসী।- জাহাঙ্গীর হাবীবউল্লাহ।

৮. জলের ভেতর জ্বলে লেলিহান প্রেমের অনল। -আল মাহমুদ

৯. মৌন প্রেমে জ্বালা বেশী। কিন্তু সে প্রেম কল্পনার রাজ্যে ঢুকলে তা নিয়ে ভাবতে বেশ মজা লাগে এবং সাময়িক সুখস্পর্শ পাওয়া যায়। -এমদাদুল কবির সিদ্দীকী

১০. বিরহ ছাড়া কিছুতেই নেই ভালোবাসার বোধি।- আবুল হাসান।

১১. গভীর প্রণয়-প্রীতি শয়নে শপনে কণ্ঠে দোলে সোনার শিকল হয়ে। -নাসিমা খান

১২. যে নারীকে ভালোবাসি তার জন্য জীবন দেয়া যত সহজ তার সঙ্গে ঘর করা ততো সহজ নয়।- বায়রন।

১৩. ভালোবাসা দীন-দরিদ্র ভিখারীকেও রাজা করে।-নিমাই ভট্টাচারর‌্য।

১৪. প্রেমের ছোঁয়া না পেলে হৃদয় পুষ্প বিকশিত হয় না।- নূরুল আবসার।

১৫. প্রেমের জন্য জীবন নয়, জীবনের জন্যই প্রেম।- মকবুলা মনজুর।

১৬. একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই স্বার্থক প্রেমের নিদর্শন।-ব্রাটন।

১৭. প্রেম মানুষের একটি শাশ্বত ও মহান প্রয়োজন।- আনা তোল ফ্রান্স।

১৮. নারীর প্রেম হলো পেশা, নরের প্রেম হলো নেশা।- নৃপেন্দ্র কুমার বসু।

১৯. আসল প্রেম তেমন, ফুলের গন্ধ যেমন।- ব’নজীর আহমদ।

২০. দুঃখ কিছু তোমার থাকুক দুঃখ কিছু আমার

দুঃখ দিয়েই গড়বো গভীর ভালোবাসার খামার।- নাসির আহমেদ।

২১.ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করতে হয়, এক্ষেত্রে ভাষার প্রয়োজন হয় না।- আলেক্সান্ডার পুশকিন।

২২. ক্ষুদ্র ও সংকীর্ণ মনে প্রেমের স্থান নাই।- শ্রী অরবিন্দ

২৩. নারীর প্রেম দলিত নয় বুকে তুলি যেই

কারোর ঈর্ষার পাত্র হলেও কিছু করার নেই।- জাহাঙ্গীর হাবীবউল্লাহ

২৪. মানুষের কাছে স্বপ্নের মানেই হলো আশা

যা পাইনি তার জন্যে আমার ভালোবাসা। -আলাউদ্দিন আল আজাদ।

২৫. পুরুষের প্রেমে আকর্ষণীয় শক্তির চেয়ে মেয়েদের প্র্রেমের জয় করার শক্তি অনেক বেশী।-সঞ্জীব চট্টোপাধ্যায়।

আরো পড়ুন- প্রেম নিয়ে উক্তি

padmin

Ahosan Habibi is an educational content creator, researcher, and digital strategist focused on helping learners and professionals grow smarter in the modern world. He writes practical, well-researched content on English writing, Study hacks, Technology & AI, Career development, Skill building, Cybersecurity, Digital marketing, Personal finance, Job preparation, and Study abroad guidance.
Back to top button